কিশোরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৬ কোটি ৪০ লাখ টাকার অনুদান ও ৯০৩.৭৩ মেট্রিক টন চাল বিতরণ

Jul 14, 2026 - 23:15
 0  6
কিশোরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৬ কোটি ৪০ লাখ টাকার অনুদান ও ৯০৩.৭৩ মেট্রিক টন চাল বিতরণ
কিশোরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের বরাদ্দকৃত নগদ অর্থ ও চাল বিতরণ করছেন জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মে ও জুন-২০২৬ মাসের বরাদ্দকৃত নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার তত্ত্বাবধানে সম্প্রতি এ অনুদান বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, জেলার ৩০ হাজার ৭৭৩টি কার্ডের বিপরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মোট ১৬ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা নগদ সহায়তা এবং ৯০৩ দশমিক ৭৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলাভিত্তিক উপকারভোগীর সংখ্যা হলো— কিশোরগঞ্জ সদর ৯২৫ জন, হোসেনপুর ১,১৩৫ জন, কটিয়াদী ১,৬৫৮ জন, পাকুন্দিয়া ৭৬৬ জন, তাড়াইল ২,৫১৪ জন, করিমগঞ্জ ৩,৩৯২ জন, ইটনা ৫,৯৯২ জন, মিঠামইন ৩,১৮৮ জন এবং অষ্টগ্রাম ৬,০০৪ জন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় বরাদ্দ অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। অনুদান বিতরণকালে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ ত্রাণগ্রহীতা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘব এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow