প্রাথমিক বৃত্তিতে উজ্জ্বল সাফল্য, উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের ৭ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মোট ৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, রিহান নাহিয়ান, হালিমাতুস সাদিয়া,সাদমদন আরাফাত উৎসাছ ও জান্নাতুল ফেরদৌস।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, ওয়াসিফয়া আফরিন এশা,মায়মুনা আক্তার মুন ও মুবাসসিরা জান্নাত।
এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উইজডম শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল কবীর বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আগামী দিনেও প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জনে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেহেদী হাসান
জামালপুর।
১২-০৭-২০২৬
What's Your Reaction?