সাভার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Jul 9, 2026 - 19:22
 0  8
সাভার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খলিল, সাভার

সাভারে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার সকালে অত্র স্কুলের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । খেলায় অংশগ্রহণ করে লাল দল ও সাদা দল ।  ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে লাল দকলে পরাজিত করে সাদা দল চ্যাম্পিয়ন হয় । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম খলিল , অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি - আবদুল মান্নান মুন্সি , সহকারী সেক্রেটারি -  হাজী আলমগীর হোসেন, সহ সভাপতি মোঃ আইয়ুব আলী ও আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ । এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন  " লেখাপড়ার পাশাপাশি অবশ্যই সব সময় খেলাধুলা করতে হবে । খেলাধুলা জন্য মাঠে থাকলে মাদক সহ আরও অনেক ধরনের খারাপ কাজ থেকে দুরে থাকা যায় । শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই । অতিরিক্ত মোবাইল ব্যবহার না করে ঐ সময়টুকু যেন সবাই মাঠে থাকে তার জন্য ক্ষুদে খেলোয়াড়দের আহবান করা হয়" । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক - শিক্ষিকা , ছাত্র - ছাত্রী, অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow