সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

Jun 23, 2026 - 17:51
 0  12
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।  
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার সাহেদ হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মোঃ কামরুজ্জামান রাসেল, আ.ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ- দৌলা সাগর, মোঃ আলতাপ হোসেন, মীর রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় সেখানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব ও সংস্থার প্রতিনিধি এবং জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।##

২৩.০৬.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow