পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

Jun 22, 2026 - 20:40
 0  13
পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ কোন প্রকার কর আরোপ ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ইং অর্থ বছরে ৫২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা এবং উন্নয়ন খাতে ৪৮ কোটি ৩ লাখ টাকা আয় ধরা হয়েছে । এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, প্রকৌশলী নুর মো: শাহাজাহান, হিসাব রক্ষক রফিকুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারি নূর মোহাম্মদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বাজেটে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মান ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি এবং হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow