"শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে কিশোরগঞ্জে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ ২০২৬

Jun 18, 2026 - 20:42
 0  12
"শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে কিশোরগঞ্জে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
জেলা পুলিশ কিশোরগঞ্জ।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা হতে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম দিনে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শত শত যোগ্য চাকরিপ্রার্থীর প্রাথমিক শারীরিক মাপ (উচ্চতা, বুকের মাপ ও ওজন) এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় উপস্থিত থেকে মাঠের সার্বিক শৃঙ্খলা ও কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও ফোর্সদের সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।
শতভাগ মেধা, যোগ্যতা ও নিশ্ছিদ্র স্বচ্ছতার মাধ্যমে প্রতিটি প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে।
এই নিয়োগে কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। মেধা ও যোগ্যতাই এখানে একমাত্র মাপকাঠি।
তীব্র আগ্রহ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা তাদের প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন করেছেন।
যাদের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক পাওয়া গেছে এবং শারীরিক মাপে উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। জেলা পুলিশ কিশোরগঞ্জ আপনাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন করতে বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow