রাষ্ট্রীয় ব্যাংক থেকে বিনা জামানতে ১০ লক্ষ টাকা কৃষি ঋণ দেওয়া হবে .এমপি খোকন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, যাদের জামানত দেওয়ার মত জমিনাই তাদের বিনা জামানতে রাষ্ট্রীয় ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা কৃষি ঋণ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রাপ্রেনিউশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বিভিন্ন ইউনিয়নের কৃষক,কিষাণী, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দদের অংশ গ্রহনে পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ডাসার থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?