মাদারীপুরে রাস্তার এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন

May 14, 2026 - 17:44
 0  13
মাদারীপুরে রাস্তার এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি  
মাদারীপুরে রাস্তার এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন করা হয়ছে। আজ বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বন্ড করণ প্রকল্পের আওতায় বাচ্চু হাওলাদারের বাড়ি থেকে শাজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত ১০০০ মিটার ও হায়দার মাতুব্বরের বাড়ি থেকে আলমগীর শরীফের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেণ মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। ১কোটি ১১ লাখ ৯ হাজার ৫২ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার উপজেলা যুবদলের সভাপতি নুর তালুকদার সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow