বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

May 13, 2026 - 19:52
 0  6
বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ মে) বিকেলে বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ড মাইজখাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজখাড়া এলাকায় ফসলি জমি থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনে ১টি মামলায় উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে আনিসুর রহমান বাহাদুর (৪২) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ নাসির মিয়া 
বাসাইল, টাঙ্গাইল 
১৩/০৫/২০২৬
০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow