মিরসরাইয়ে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বাচ্ছু পাটোয়ারী কমল. মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংর্বধনা ও তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামে মাদ্রাসা মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ মনজুর হোসেন। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন,শিক্ষক মাওলানা নুরুল আবছার ও মাওলানা আবুল হোসেন ।
স্বাগত বক্তব্য দেন,মাদ্রাসা সুপার মুহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল চৌধুরী আহবায়ক মিরসরাই উপজেলা বিএনপি,এডভোকেট অলিউল কবির ইকবাল, সাবেক সভাপতি,মিরসরাই উপজেলা বিএনপি,আজিজুর রহমান চৌধুরী সদস্য সচিব, মিরসরাই উপজেলা বিএনপি,গাজী নিজাম উদ্দীন, সাবেক সদস্য সচিব মিরসরাই উপজেলা বিএনপি, মোঃ আলমগীর,সাবেক সাধারন সম্পাদক , মিরসরাই উপজেলা বিএনপি, মাওলানা জমির উদ্দীন ,সভাপতি ,ওলামা দল,চট্টগ্রাম উত্তর জেলা, নুরুল আলম মেম্বার ,সাবেক আহবায়ক, ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপি, নুর উদ্দীন জাহেদ সাবেক সদস্য সচিব,৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপি,দিদারুল আলম দিদার, সদস্য মিরসরাই উপজেলা বিএনপি,নরুল আলম কোম্পানী ,বিশিষ্ট সমাজ সেবক,সেলিম উদ্দীন ,সভাপতি,নুরানী বিভাগ,জমির উদ্দীন, দাতা সদস্য,মোঃ রবিউল হোসেন ,প্রতিষ্ঠাতা সদস্য,মোঃ সাইফুদ্দীন মাসুদ ,অভিভাবক সদস্য, মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ,প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড,বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নুরুল আমিন এমপি বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। খেলাধুলা ও সাংস্কৃতি জীবনের একটি অংশ।তিনি মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সকল শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ উপস্থিতি ও সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মুরগির লড়াই, ব্যাঙ লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন খেলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় ও ‘মনের মতো সাজ’ প্রতিযোগিতা। এছাড়া সাংস্কৃতিক পর্বে ক্বিরাত, কালিমা-মাসায়িল, কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশিত হয়।সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
What's Your Reaction?