সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ, ভেংগেছে ফসলরক্ষা বাধ

Apr 18, 2026 - 23:04
 0  8
সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ, ভেংগেছে ফসলরক্ষা বাধ

শাহ সারওয়ার।  কিশোরগঞ্জের হাওড়ে চলছে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রিত ( পি আই সি) এর বিরুদ্ধে  অনিয়ম  ও সমন্বয়হীনতার অভিযোগ। পানি আসার আগেই ভেংগে গেছে  ফসল রক্ষা বাঁধ। জানাগেছে কাবিটা স্কীমের আওতায় চেড়াকূড় খাল হতে  কূড়ের খাল - ৩ প্রকল্পটি  প্রাক্কলিত  ব্যায় ১৩,০০০০০/- তেরলক্ষ টাকা। মাএ ৪৮০ মিটার  মাটিভরাটের কাজ টি। পিআইসি নীতিমালানুযায়ী  ৪০/৫০ ফুট দূর থেকে মাটি সংগ্রহ  ও ভরাট করার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন  কমিটির  সভাপতি সোয়েব ও সেক্রেটারি  শাহিদ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী  জুবায়ের  ইবনে মোস্তফা বিষয়টি মোটেও আমলে নেন নি। এমনকি অহেতুক কারণে  দুটি কার্লভাট ভেংগে তার উপর মাটি ভরাট পূনরায় সংস্কারের অভিপ্রায় নিয়ে অনিয়মের পথ বেছে নেন।  এব্যাপারে কাবিটা কর্মসূচি বাস্তবায়নের সভাপতি ও  উপজেলা নির্বাহী  কর্মকর্তা এস.এম. আব্দুল্লাহ বিন শফিক এ ব্যাপারে কোন কিছুই জানেন না পরবর্তী তে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে এড়িয়ে যান। এলাকার ভুক্তভোগীরা গোড়া থেকে মাটি কেটে নেয়ায় ও পূর্বের কালভাট ভেংগে বাধ দেয়ায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow