মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

Apr 18, 2026 - 14:36
 0  5
মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

ম.ম.হারুন অর-রশিদ

মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার (১৮ এপ্রিল) ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলি বড় খাল থেকে বীরমোহন স্কুল ব্রিজ পর্যন্ত ৩'কিলো মিটার ও কালকিনি উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের মধ্যচর জালাল হাওলাদারের বাড়ি থেকে ভাদুড়ী লতু খাঁর বাড়ি পর্যন্ত ১'কিলো ৮'শত ৬০'মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনায়ের বরাদ্ধকৃত অর্থ থেকে উপজেলা প্রশাসন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, 

কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সোহাগ, 

ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মাস্টার, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, 

সাধারণ সম্পাদক এসএম মাহাবুব হোসেন, বাশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সরকারে যাওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র কাঠামো ৩১ দফা সেটার মধ্যে এই খাল খনন ছিল। এক মাসের মধ্যে বিশ্বের কোন জায়গায় কোন দেশের সরকার নির্বাচনী এই ওয়াদা পূরণ করতে পারে নাই। এই সরকার এক মাসের মধ্যে ৩৭ হাজার ফ্যামিলি কার্ড বিতরণের মধ্যে দিয়ে সেই ওয়াদা পূরণ করছে। খাল খননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকরা সহজে জমিতে সেচ সুবিধা দিতে পারবে। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবে।
মাদারীপুর জেলা প্রতিনিধি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow