সাতক্ষীরায় ধারাভাষ্যকারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ সভাপতি আহাদুল্লাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন

Apr 18, 2026 - 14:30
 0  15
সাতক্ষীরায় ধারাভাষ্যকারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ সভাপতি আহাদুল্লাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে আত্মপ্রকাশ করেছে “সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন”। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা সিটি শপিং সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক অ্যাথলেট কাজী কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক লিয়াকত হোসেন অরুণ, সাবেক ফুটবলার রেজাউল ইসলাম খোকন, রেফারি তাপস কুমার সরকার এবং অভিজ্ঞ ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ ও নূর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় আজমিরা খাতুন দোলা, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য জলি লতা এবং বিসিবি আম্পায়ার খাদিজা আক্তার চায়না।
মাস্টার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মাসুম বিল্লাহ।
সভায় সর্বসম্মতিক্রমে আহাদ উল্লাহ সানাকে সভাপতি, মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমানকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জেলার ক্রীড়া ধারাভাষ্যের মান উন্নয়ন, নতুন ধারাভাষ্যকার তৈরির সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধারাভাষ্যের প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংগঠন গঠনের মাধ্যমে সাতক্ষীরার ক্রীড়া ধারাভাষ্যকারদের জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি হলো, যা ভবিষ্যতে জেলার ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে।
অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রত্যয় ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow