গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
খলিল ,সাভার সাভার আশুলিয়া ও ধামরাই পৃথক পৃথক অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং পলাতক আসামীর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধারসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এই অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিকেল ৩:৩০ টার সময় আশুলিয়া থানাধীন কুটুরিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে , যাহার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়াও রাত ৭:২মিনিটে সাভারের বক্তারপুর বেঁদেপল্লীতে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী রাখাল মাল, আজিত ওরফে কাচু নামে ২ জন কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে , যাহার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৯ গ্রাম, আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা। অপরদিকে এসআই সুজিত কুমার মৃধা সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত ১১:২৫ মিনিটে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকা থেকে পলাতক আসামী মোঃ এনামুল হক এর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাইমদ উদ্ধার করেছে যাহার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। এছাড়াও এসআই আঃ হাই সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত ৮:০৫ টার সময় ধামরাই থানাধীন কাওয়াখোলা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী সামু ওরফে দয়াল ভান্ডারীকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে ,যাহার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এদের মধ্যে ১ নং আসামি বাদি সকল আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামীসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
What's Your Reaction?