মাদারীপুরে খাল পুনঃখনন ও দখল মুক্ত করার দাবিতে কৃষকদের মানববন্ধন 

Mar 2, 2026 - 20:01
 0  16
মাদারীপুরে খাল পুনঃখনন ও দখল মুক্ত করার দাবিতে কৃষকদের মানববন্ধন 

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে খাল পুনঃখনন ও দখল মুক্ত করার দাবিতে কৃষকরা মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কালকিনি ও ডাসার উপজেলার কৃষকদের আয়োজনে কালকিনি উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ডে পাথুরিয়ারপাড় বাজার থেকে গোপালপুরহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখনন ও দখল মুক্ত করার দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধনের আয়োজন হয়। 


মানববন্ধনে কৃষকরা বলেন,খালটি খননের মাধ্যমে পানির প্রবাহ ফিরে পেলে কৃষি জমিতে বছরে তিনটি ফসল ফলবে। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা চাই সরকার তাড়াতাড়ি পুনঃখনন ও দখল মুক্ত করবেন। এসম উপস্থিত ছিলেন,গোপালপুর ইউনিয়নের সাবেক মেম্বার সেলিম সরদার,স্থানীয় কৃষক ও ব্লক ম্যানেজার আব্দুল জলিল মোল্লা,ফজলুল হক হাওলাদার, লুৎফর সরদার, খলিল মাতুব্বর, টুটুল হাওলাদার, আলী আকবর হাওলাদার, সালাম তালুকদার,স্থানীয় বাসিন্দা ছিন্টু সরদার,রফিক সরদার, লিটন সরদার,আপান সরদার,জলিল তালুকদারসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow